প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে অভিষেক চরম বিব্রতকর রেকর্ড
সংবাদ দিগন্ত ||
বিব্রতকর এক রেকর্ড করলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে কোনো রান না করেই আউট হন ভারতের এই ওপেনার।যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরেছেন অভিষেক। পরের ম্যাচে কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ভারত ৬১ রানে জয় পেলেও অভিষেক মাত্র ৪ বল খেলে কোনো রান তুলতে পারেননি। আর বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন বল খেলে একই ভাগ্য ঘটল।আরো পড়ুন , ভোলার দুই ক্রীড়া নক্ষত্র বিএনপি সরকারের মন্ত্রীএর আগে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ম্যাচে বিব্রতকর লজ্জার রেকর্ডে বাংলাদেশি ব্যাটার ইমরুল কায়েসের সঙ্গী ছিলেন অভিষেক। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন ভারতের ব্যাটার। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হন ইমরুল। সেটিই ছিল তার প্রথম ও শেষ বিশ্বকাপ। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আর খেলার সুযোগ হয়নি তার। তাই বিশ্বকাপে ইমরুলের সংগ্রহ দুই ম্যাচে শূন্য রান।বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষেও শূন্য রানে আউট হয়ে ইমরুলকে পেছনে ফেলে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন বাঁহাতি ওপেনার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত