প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
রাগ ও সন্দেহের জেরে গর্ভবতী স্ত্রী খুনের অভিযোগে গ্রেফতার সিএ
ডেস্ক ||
ভারতের হরিয়ানার গর্ভবতী স্ত্রীকে গলা কেটে হত্যার পর ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ পাওয়া গেছে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের (সিএ) বিরুদ্ধে। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার ব্যাংক কর্মকর্তা স্ত্রী তার এক সহকর্মীর সঙ্গে পরকীয়া করছিলেন বলে সন্দেহ ছিল। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হত। এরই জেরে তাকে হত্যা করেছেন তিনি।পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি রাত ১১টার কিছু পরে হরিয়ানার একটি থানায় আনশুল ধাওয়ান নামে সিএ ফোন করে জানান যে, ঝাজ্জার জেলার একটি গ্রামের কাছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করেছে এবং তার স্ত্রীর গলা কেটে দিয়েছে। কিন্তু মাত্র ১৮ ঘণ্টার তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে, এটি কোনো ডাকাতি নয়, বরং আনশুল নিজেই তার স্ত্রীকে খুন করেছেন।ঘটনার বিবরণহিসারের বাসিন্দা আনশুল ধাওয়ান গুরুগ্রামের একটি সংস্থায় সিএ হিসেবে কর্মরত। মাত্র পাঁচ মাস আগে গুরুগ্রামের এইচডিএফসি ব্যাংকের কর্মকর্তা মহকের (২৭) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে আনশুলের মনে সন্দেহ ছিল। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে হান্সিতে মহকের বাপের বাড়ি থেকে তারা গুরুগ্রামের উদ্দেশে রওনা হন। পথে গাড়ির মধ্যেই তাদের কথা কাটাকাটি শুরু হয়।আরও পড়ুন, প্রেসিডেন্ট ট্রাম্প রমজান উদযাপনকারী মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেনতদন্তে পুলিশ জানায়, রাগের মাথায় আনশুল প্রথমে গাড়ির ভেতর মহকের গলা টিপে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। স্ত্রী মারা গেছেন নিশ্চিত হওয়ার পর, আঙুলের ছাপ লুকানোর জন্য তিনি হাতে গ্লাভস পরেন এবং একটি কাঁচি দিয়ে মৃত স্ত্রীর গলা কেটে দেন। এরপর মরদেহটি রাস্তার পাশে ফেলে দিয়ে ঘটনাটি ছিনতাই হিসেবে সাজানোর চেষ্টা করেন এবং নিজেই পুলিশে খবর দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত