প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে জব্দ হওয়া ৪০টি ককটেল বিস্ফোরণ
মোঃ সবুজ খান, , মাদারীপুর: ||
মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে অভিযানে জব্দ হওয়া চল্লিশটি ককটেল ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। বুধবার দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে কক টেলগুলো ধ্বং স করা হয়। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটে লগুলো জব্দ করে সেনাবাহিনী। বুধবার বরিশালের সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন পরশ মাহামুদ-এর নেতৃত্বে এই কক টেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন। আরও পড়ুন, হারানো ব্যাংকের ব্লাংক চেক দিয়ে ব্ল্যাকমেইল ও পাণনাশের হুমকিকালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ। এ সময় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সহ অন্যান্য পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। ককটেল বিনষ্ট করার আগে আশপাশের লোকজনকে নিরাপদ দুরুত্বে সরিয়ে নেয় সেনা সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত