প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ফুলবাড়ীয়ায় রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মতবিনিময়
ডেস্ক ||
আসন্ন মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও পর্যাপ্ত সরবরাহ রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, আছিম বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, শিবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল, কেশরগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক সহ ফুলবাড়ীয়া পৌর বাজারের বিভিন্ন মহলের প্রতিনিধি।সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় সবকিছুর দাম অবশ্যই কম রাখতে হবে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের অবশ্যই সহযোগিতা করতে হবে। এ ব্যাপারে যত ধরণের সহযোগিতা প্রয়োজন হবে আমরা আমাদের সক্ষমতার জায়গা থেকে সকল সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা অন্যান্য মাসের তুলনায় এই মাসে সর্বনিম্ন লাভ রেখে পণ্য বিক্রয় করার আহ্বান করছি। তবে পরিবর্তনটা আসতে হবে ভেতর থেকে।আরও পড়ুন, কুষ্টিয়ার খোকসায় পার্কে অবৈধভাবে রাখা ঘড়িয়াল ও তিন কচ্ছপও জব্দঅন্য মাসের তুলনায় এই মাসে লাভ কম করার আহ্ববান জানিয়ে তিনি আরও বলেন, অন্য মাসের তুলনায় এই মাসের কম মুনাফা করলে এর বিনিময় আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। অন্যান্য মুসলিম দেশের দিকে তাকালে দেখা যায়, তারা রমজান মাসের পবিত্রতা রক্ষায় এই মাসে সর্বনিম্ন লাভ করেন। তাই আপনারা রমজানে মাসে আপনারাও সর্বনিম্ন মুনাফায় ভোক্তাদের কাছে পন্য বিক্রয় করবেন এই প্রত্যাশা করি। প্রশাসন সার্বক্ষনিক বাজার তদারকি করে এবং করবে। কাউকে জরিমানা করা বা বিড়ম্বনায় ফেলার উদ্দ্যেশ্যে নয় রবং সবাইকে সচেতন করার উদ্দ্যেশ্যে। সভায় সকল ব্যবসায়ী প্রতিনিধিগণ রমজান মাসের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য সর্বোচ্চ স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত