প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
অর্থনৈতিক চাপে বড় সিদ্ধান্ত, পেনশন হারালেন এমপিরা
সংবাদ দিগন্ত ||
শ্রীলঙ্কায় সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীদের জন্য নির্ধারিত পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে কোনো সাবেক এমপি বা প্রয়াত এমপির স্ত্রী আর সরকারি আর্থিক সুবিধা পাবেন না।বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা বুধবার পার্লামেন্টে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, ‘জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক দেখেন, তখন তারা মনে করেন এমপিরা পেনশন পাওয়ার যোগ্য নন।’আরো পড়ুন , রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে ছয় ঘণ্টার বৈঠক, ফলাফল অনিশ্চিতএর আগে মঙ্গলবার পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয় এবং তা পাস হয়। ২২৫ আসনের সংসদে ১৫৪ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন।২০২১ সালের পর থেকে করোনাভাইরাস মহামারি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি গভীর সংকটে রয়েছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে।দায়িত্ব গ্রহণের পর তিনি ধাপে ধাপে এমপিদের আবাসন, যানবাহন ও দেহরক্ষীর সুবিধা বাতিল করেন। সর্বশেষ পেনশন সুবিধাও বাতিল করা হলো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত