প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়ায় মিষ্টি বিতরণ
মাসুদ রানা, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন ও বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় এবং বগুড়া-৩ (দুপচাঁচিয়া – আদমদীঘি) আসনে আব্দুল মহিত তালুকদার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় দুপচাঁচিয়ায় মিষ্টি বিতরণ করেছে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ এ মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী,আরো পড়ুন , দুপচাঁচিয়ায় নতুন পরিসরে পৌর মাছ বাজার মৎস্য আড়তের উদ্বোধন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, যুবদল নেতা আশরাফুল আলম, রাবু খান, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, নাছরিন সুলতানা, কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।নেতারা বলেন, বগুড়ার সন্তান দেশের প্রধানমন্ত্রী হওয়ায় জেলার মানুষ গর্বিত। পাশাপাশি বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদারের শপথ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত