প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
কানাডায় পবিত্র রমজান মাসে রোজা শুরু
সংবাদ দিগন্ত ||
কানাডায় স্থানীয় সময় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। রমজান মাস উপলক্ষে বহু সম্প্রদায়ের দেশ কানাডায় বিভিন্ন গ্রোসারী দোকানগুলোতে চলছে মূল্যহ্রাস এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রায় ১১ মাসের অপেক্ষা শেষে রমজানকে স্বাগত জানিয়ে বিশ্বের সব মুসল্লিরা একত্রিত হয়ে মঙ্গলবার রাতে তারাবি নামাজ প্রথম শুরু করেন। বুধবার থেকে রোজা শুরু।যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আরো পড়ুন , নাইজেরিয়ায় সন্ত্রাস মোকাবিলায় পৌঁছেছে প্রায় ১০০ মার্কিন সেনাপবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন গ্রোসারি দোকানগুলোতেও চলছে প্রবাসী বাংলাদেশিদের রমজানের প্রস্তুতিমূলক কেনাকাটার ভিড়, চলছে ব্যাপক মূল্যহ্রাস।পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার বিভিন্ন প্রভিন্সে এবং ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদ, বাংলাদেশ কমিউনিটির মসজিদ সহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীরা তারাবি নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।ক্যালগেরিতে আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবি নামাজ শেষে মুসলিম উম্মাহর উদ্দেশ্য পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন এবং রমজান মাসকে যথাযথভাবে পালন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত