প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রামুতে নম্বরবিহীন ট্রাক থেকে আটক কোটি টাকার ইয়াবা
সংবাদ দিগন্ত ||
রামু থেকে নম্বরবিহীন একটি মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ হারুন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।(১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশ-এর মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।গ্রেপ্তার হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।আরো পড়ুন , গৌরীপুর আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগপুলিশ জানায়, নম্বরবিহীন একটি মিনি ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা এলাকা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রামুর শিকলঘাটা ব্রিজের দক্ষিণে মরিচ্যা-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ।এ সময় সন্দেহভাজন মিনি ট্রাকটি চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর সময় হারুনকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত