প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
গৌরীপুর আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
সংবাদ দিগন্ত ||
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের বাড়ির তালাবদ্ধ একটি ঘর আসবাবপত্রসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি উপজেলা গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। ওই বাড়িতে তাদের কেউ বসবাস না করায় বাড়ির ঘর তালাবদ্ধ থাকে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে আগুনের লেলিহান দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।আরো পড়ুন , মোংলা বন্দরে সাত মাসে কন্টেইনার হ্যান্ডলিং ৭৯% বৃদ্ধি আগুনে বাড়ি একটি আধপাকা ঘরের কক্ষ আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই বাড়িতে কেউ বসবাস না করায় বাড়ির ঘর তালাবদ্ধ থাকে। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকার মতো।গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার হাসানুজ্জামান শাহীন বলেন, বাড়ির সামনে রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত