প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে
ডেস্ক ||
গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ চৌরাস্তা সংলগ্ন বেলাল মসজিদের পাশে অবস্থিত মাসুদ হাওলাদারের একটি ঝুটের গোডাউনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টঙ্গী স্টেশনের দুটি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে বলে জানান তিনি।আরও পড়ুন, মিরপুরে জীবনের অস্বাস্থ্যকর ভয়াল থাবা, প্রশাসনের ভূমিকা কোথায়?প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুদামের মালিক মাসুদ হাওলাদার জানান, অগ্নিকাণ্ডে গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সেখানে মজুদ থাকা ঝুটসহ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত