প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার, আটক ১
ডেস্ক ||
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টা ৫০ মিনিটে বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে। র্যাব জানায়, তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।আরও পড়ুন, বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্পপ্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করতেন। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত