প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
র্যাব-১২ দুটি অভিযানে ২০০ বোতল ইস্কাফ ৫০ বোতল ও ৪৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জন গ্রেফতার
মাসুদ রানা , দুপচাঁচিয়া বগুড়া ||
সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া আদমদিঘী উপজেলা সান্তাহার তিওরপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল গত শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে বগুড়া আদমদিঘী উপজেলা উপজেলা সান্তাহার তিওরপাড়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। মোছাঃ টুলু বেগম (৫৫), স্বামী মোঃ ফরিদ, ২। মোঃ সাদ্দাম হোসেন (২৫), পিতা মোঃ ফরিদ, উভয় সাং সান্তাহার তিওরপাড়া, থানা-আদমদিঘী, বগুড়াদ্বয়কে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল ও ১টি সিম জব্দ করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়। আরো পড়ুন , সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত তিন নেতাকে শোকজগোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি লালমনিরহাট টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২ টার সময় বগুড়া শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার তাজ হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে রংপুর -টু-ঢাকাগামী মহাসড়কের উপর আরো একটি পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। মোঃ আতিকুর ইসলাম (৩১), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-সাতপাটকি, ইউপি-মহেন্দ্রনগর, থানা-লালমনিরহাট সদর, ২। মোঃ ইয়াছিন আলী (২৭), পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং-চওড়াটারী, থানা-আদিতমারি, উভয় জেলা-লালমনিরহাটদ্বয়কে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল এবং ৪৯ বোতল ফেয়ারডিলসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল, ২টি সিম ও নগদ ১,৩৫৫/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত