প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
মিলন বাজারে নানির বাড়িতে এসে নারীর গলাকাটা মৃতদেহ
নুর এ আলম বাবু, , জামালপুর: ||
জামালপুরের, মাদারগঞ্জ, উপজেলায় অন্তর্গত মিলনবাজার, মোঃ আনার মন্ডলের, মেয়ে ঘরের নাতি, বন্যা বেগম এর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত বন্যা বেগমের নানি জানান, বাড়ির সকলেই নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোটকেন্দ্র থেকে এসে, তাকে খুঁজে না পাওয়াই, বাড়ির ভেতরে ছোট একটা ঘরে তার গলাকাটা লাশ পাওয়া যায়। মাদারগঞ্জ থানা পুলিশ মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে, আনার মন্ডলের বাড়িতে উপস্থিত হন। জনাব, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল। জনাব মোঃ খন্দকার শাকের আহমেদ, অফিসার ইনচার্জ মাদারগঞ্জ। সাথে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে পুলিশের সাথে সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকের প্রশ্নে, সহকারী পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, জানান, প্রাথমিক আলামতে ও ময়নাতদন্তের পর সুস্থ তদন্তে আত্মহত্যা, নাকি, মার্ডার তারপর জানা যাবে। আরও পড়ুন, কৃষক - শ্রমিক কে শ্রদ্ধা না করা মানে আমার বাবাকে অপমান করা : ডা. শফিকুর রহমানতিনি আরো জানান যদি তাকে খুন করা হয়ে থাকে, খুনি যেই হোক না কেন, আমরা তাকে ধরে ফেলব। এই আশ্বাস দেন মৃত বন্যা বেগমের নানা নানিকে এবং তার ফ্যামিলিকে। মৃত বন্যা বেগমের মরদেহটি পোসমর্টেম ও ময়নাতদন্তের জন্য, জামালপুর লাশ ঘরে নেওয়া হয়, পোস্টমর্টেম শেষে, বন্যা বেগমের লাশ তার নানির বাড়ি মিলন বাজার। আনার মন্ডলের বাড়িতে আনা হয়। জানাজা ও দাফন সম্পূর্ণ করার জন্য।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত