প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সূচকের তীব্র উত্থানে শেয়ারবাজারের লেনদেন সমাপ্ত
সংবাদ দিগন্ত ||
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০০ পয়েন্ট।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১২৭ ও ২১৪৫ পয়েন্টে অবস্থান করছে।এদিন ডিএসইতে এক হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৮৫ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।রবিবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬৪টি কোম্পানির,আরো পড়ুন , এশিয়ার শেয়ার বাজারে শক্তিশালী বৃদ্ধির সিগন্যালকমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রবিবার ৪৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর।মঙ্গলবার সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৫ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত