প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ শিক্ষার্থীদের ক্লাস শুরু কাল
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার খুলছে স্কুল, কলেজ, মাদরাসাসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ে। আজ রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে স্কুল কলেজের ছুটির তালিকা অনুযায়ী শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আজ পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান।এর আগে ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতেও ছুটি ছিল।স্কুলের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। আরো পড়ুন , সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আসছে নতুন ভাবনাএর মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এই বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে আবার শিক্ষা কার্যক্রম শুরু হবে।এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিরতি থাকবে। এই ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত, এর মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।দুর্গাপূজায় এবার পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজায় এক দিন, প্রবারণা পূর্ণিমায় এক দিন এবং ফাতেহা ই ইয়াজ দহমে এক দিন ছুটি থাকবে।এবারও প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত