প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
লালপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪৮০০পিস ইয়াবা সহ স্বামী- স্ত্রীকে আটক
মোঃআইয়ুব আলী, লালপুর , নাটোর ||
নাটোরের লালপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।জানা যায়,(১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনের দেহ ও তাদের বসতবাড়িতে তল্লাশি করে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আরো পড়ুন , ভোলায় কৃষকের মৃত্যু নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যাআটককৃতরা হলেন— মোছাঃ মারজিনা খাতুন (৫০), স্বামী: মোঃ বেল্লাল সরকার এবং মোঃ বেল্লাল সরকার (৫৫), পিতা: মৃত সোনাউল্লাহ সরকার। তারা উভয়েই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।লালপুর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত