প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় কৃষকের মৃত্যু নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা
সংবাদ দিগন্ত ||
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।(১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।আরো পড়ুন , ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যুনিহত ভুট্টো একই গ্রামের বাসিন্দা এবং মো. আক্তারুজ্জামানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বাড়ির সামনে রাস্তায় একা অবস্থান করছিলেন ভুট্টো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত