প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষককে মারধরের অভিযোগে রাজনৈতিক নেতার বিরুদ্ধে ক্ষোভ
সংবাদ দিগন্ত ||
বরিশালের উজিরপুরে এক শিক্ষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। ভুক্তভোগী উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।(১৪ ফেব্রুয়ারি) বিকেলে হারতা বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে পাশের একটি নির্মাণাধীন ঘরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।আরো পড়ুন , জামানত রক্ষা করতে পারলেন না হান্নান মাসউদের বাবাস্থানীয়রা জানান, এক তরুণীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে উত্তম কুমার দাবি করেছেন, ওই তরুণী তার ছাত্রী নন এবং উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। কে বা কারা ছবি তুলে ছড়িয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান তিনি।অভিযুক্ত মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী সাংবাদিকদের জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত