প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রাজনৈতিক দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির
সংবাদ দিগন্ত ||
শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে এনসিপি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে ।আরো পড়ুন , চিকিৎসায় আশঙ্কামুক্ত রিজভীশাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের জননীকে বিএনপির নেতাকর্মী দ্বারা গণধর্ষণ এবং সারা দেশে বিএনপির নির্বাচন-পরবর্তী হত্যা, দখলবাজি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।আজ শনিবার রাত ১১টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হবে।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এনসিপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত