প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের রাতে নিখোঁজ, বালিতে পুঁতে রাখা অটোরিকশা চালকের লাশ উদ্ধার
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে খুব অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসববাপত্র পুড়ে যায়। বিষয়টি ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।আরো পড়ুন , দলীয় কার্যালয়ের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষরূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির বিজয় মেতে নিতে পারেনি এবং বিএনপির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে তারাই আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে। কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিচার চাই।রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত