প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নবগঠিত বিএনপি মন্ত্রিসভায় পুরাতন ও নতুন সদস্যদের সমন্বয়
সংবাদ দিগন্ত ||
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত করেছে। পুরোনো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন ও তরুণ মুখ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে টেকনোক্র্যাট কোটায় কয়েকজনকে যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। ২০০১-২০০৬ মেয়াদের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা কয়েকজনকে আবার অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনায় রয়েছে। এদিকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। স্পিকার হিসেবে ড. আব্দুল মঈন খানকে দেখা যেতে পারে। যোগাযোগ মন্ত্রণালয়ে মির্জা আব্বাস, স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শিক্ষায় আ ন ম এহসানুল হক মিলনের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় নেওয়ার আলোচনা চলছে। আরো পড়ুন , বিরোধীদল হিসেবেও শান্তিপূর্ণ রাজনীতির অঙ্গীকার জামায়াতেরপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নজরুল ইসলাম খানের নাম ঘুরছে।নতুন মুখ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসনে ইসমাইল জবিউল্লাহ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম শোনা যাচ্ছে। চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানও আলোচনায় রয়েছেন। জাতীয় সরকার গঠনের অংশ হিসেবে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ড. রেজা কিবরিয়া ও মোস্তফা জামাল হায়দারের নামও সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত