প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
সংবাদ দিগন্ত ||
গাইবান্ধায় অমিতাভ চন্দ্র ওরফে সুজন মহুরী (৩৮) নামে এক আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।নিহত অমিতাভ চন্দ্র সুজন ওই গ্রামের সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি গাইবান্ধা জেলা জজ আদালতে আইনজীবীর সহকারী (মহুরী) হিসেবে কর্মরত ছিলেন।বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, রাতে সুজন নিজ বাড়ির উঠানে অবস্থান করছিলেন।আরো পড়ুন , নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয় প্রতিহিংসার রাজনীতি না করার ঘোষণাএ সময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে পিছন থেকে অতর্কিতভাবে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আর্তচিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের ভাই সুধান চন্দ্র রায় জানান, গত তিন-চার বছর ধরে স্থানীয় নরেশ চন্দ্র নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত