প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয় প্রতিহিংসার রাজনীতি না করার ঘোষণা
পীর মোহাম্মাদ ||
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান জয়লাভ করেছেন। বিজয় নিশ্চিত হওয়ার পর উপজেলা চত্বরে তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি দলীয় আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনা করেন। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন।আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। এই আসনের মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছে, তার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই। আরো পড়ুন , মাদারীপুর ৩ আসনের জনগণের সেবক হিসেবে মানুষের পাশে নবনির্বাচিত এমপি আনিসুর রহমান খোকনতিনি আরও বলেন, যারা ভয়-ভীতি উপেক্ষা করে সৈনিকের মতো আমার পাশে থেকে নির্বাচন পরিচালনা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।তিনি প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাংবাদিকদের প্রতিও বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আলাদা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ ভাই ভাই। আমরা কাউকে কটুক্তি করবো না, আঘাতের রাজনীতি নয়—ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যেতে চাই।সমাবেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আজহারুল ইসলাম মান্নান এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখবেন।উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনটি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। এবারের নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত