প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ভোটে হারলেও জনগণের পাশে থাকার ঘোষণা রাশেদ খানের
সংবাদ দিগন্ত ||
ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়াই করে পরাজিত হয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তবে পরাজয়ের পর তিনি ওয়াদা করেন যে, জনগণকে যেসব ওয়াদা দেওয়া হয়েছে সেগুলো পূরণ করা হবে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিশ্রুতি দেন তিনি।আরো পড়ুন , জনতার হাতে নৃশংস মৃত্যু চোখ উপড়ে যুবককে হত্যাফেসবুক পোস্টে তিনি লেখেন- প্রিয় ঝিনাইদহ-৪ আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবকিছু ছিল নতুন। নানামুখী ষড়যন্ত্র সত্ত্বেও স্বল্পসময়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এ সময়ে আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। যেহেতু বিএনপি ক্ষমতায়, ইনশাআল্লাহ ঝিনাইদহ-৪ আসনের সব উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। আপনাদের কাছে দেওয়া সমস্ত ওয়াদা রক্ষা করা হবে ইনশাআল্লাহ।তিনি আরও লেখেন- আমি ধন্যবাদ জানাই কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ নেতাদের, যারা আমার পাশে থেকে সব সময় আমাকে সাহস জুগিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত