প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
জনতার হাতে নৃশংস মৃত্যু চোখ উপড়ে যুবককে হত্যা
সংবাদ দিগন্ত ||
পাথরঘাটায় রিয়াজ নামের একজনকে কোপানোর জেরে চিহ্নিত সন্ত্রাসী যুবক আবুল বাশার সুজনকে গণপিটুনির পর চোখ উপড়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুজনের মৃত্যু নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মধ্য লেমুয়া সুজনের বাড়িতে এ ঘটনা ঘটে। সুজন মধ্য লেমুয়া এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল বাড়িয়ে পরিস্থিতি শান্ত রাখছে।আরো পড়ুন , ভোটে হেরে ওরা উম্মাদের মতো আচরণ করছে: আখতার হোসেনস্থানীয় চৌকিদার সগরি হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সুজন একই এলাকার মন্টু মিয়ার ছেলে কালু মিয়াকে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে মারধর করেন। খবর পেয়ে কালুর বড় ভাই রিয়াজ ঘটনাস্থলে গেলে তার ওপরও সুজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সুজন রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেয়। হাত বিচ্ছিন্ন করার বিষয়টি এলাকাবাসী জানতে পেরে রিয়াজকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে রিয়াজ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত