প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিজয়ের প্রথম দিনেই মিছিল-মিটিং নয় দোয়ার আয়োজন
এম.মুনসুরুল ইসলাম মাসুম, শ্রীপুর,গাজীপুর ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয় অর্জনের পর আনন্দ মিছিল বা সভা-সমাবেশ থেকে বিরত থেকে দোয়া কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়।দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণে ঢাকাসহ সারাদেশে মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।আরো পড়ুন , হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ এ ধানের শীষের জয়বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা সভা আয়োজন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রার্থনার অনুরোধ জানানো হয়।এদিকে, এই ঘোষণার পরপরই গাজীপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরসহ পুরো আসনের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত