প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
হোসেনপুরে জাল ভোট দেওয়ায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
খায়ের আহম্মদ খন্দকার লিমন, , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ||
কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেয়ার অপরাধে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনার ঘটে।সাজাপ্রাপ্ত ইমরান হোসাইন (২১) বিপলাকান্তি গ্রামের আবুল হাশেমের ছেলে। হোসেনপুর উপজেলায় দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।আরও পড়ুন, যশোর - ৫ (মনিরামপুর) ১৭ বছর প্রতীক্ষার পর মিলল গণতন্ত্রের স্বাদপুলিশ জানায়, পিপলাকান্দি হাই স্কুল কেন্দ্রে পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গেলে কেন্দ্রের লোকজন ইমরান হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে এ সাজা দেন। তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত