প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে যাওয়ায় যুবকের কারাদণ্ড
খায়ের আহম্মদ খন্দকার লিমন, , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, ||
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে যাওয়ায় ওমর ফারুক (১৮) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ওই যুবককে ওই দণ্ডাদেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল। দণ্ডপ্রাপ্ত ওই যুবক পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। ভ্রাম্যমান আদালতের তথ্যটি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। আরও পড়ুন, রাজশাহীতে সংসদীয় ছয় আসনে ভোটগ্রহণে উপস্থিতি ৭০.৩৩ শতাংশজানা গেছে, পৌরসদরের ১০৫নং চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন ওই যুবক। পরে তাকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত