প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
সতর্ক থাকুন, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন: নাহিদ ইসলাম
ডেস্ক ||
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম তার নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, সতর্ক থাকুন এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।নাহিদ বলেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে শান্ত ও সুশৃঙ্খলভাবে অবস্থান করুন। আপনার উপস্থিতিই স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তি।আরও পড়ুন, ঢাকা-১৭ আসনে তারেক রহমান এগিয়ে‘ধৈর্য ধরুন, সতর্ক থাকুন এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন’, যোগ করেন নাহিদ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত