প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিলাম কিসে? ইফফাত আরা তিথির মজার ক্যাপশন ভাইরাল
ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়ও। সেই আলোচনার ঢেউয়ে শামিল হয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। ভোটাধিকার প্রয়োগের পর আঙুলে কালির দাগসহ একটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে ছবির চেয়ে বেশি দৃষ্টি কাড়ছে তার দেওয়া ক্যাপশনটি। হাসিমুখে তোলা ছবিতে ভোটের কালিমাখা আঙুল দেখিয়ে ভক্তদের উদ্দেশে তিনি প্রশ্ন রেখেছেন, ভোট দিলাম কিসে? সংক্ষিপ্ত এই ক্যাপশন ঘিরেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও মজার আলোচনা।আরও পড়ুন, গুলশানে একসঙ্গে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পাকমেন্ট বক্সে ভক্তরা নানান উত্তর দিয়ে জমিয়ে তুলেছেন ভোটের আমেজ। লাল পোশাকে তিথিকে বেশ প্রফুল্ল মেজাজেই দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত