প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়া-২ আসনে ব্যালট পেপার চুরির চেষ্টা: যুবকের তিন বছরের কারাদণ্ড
এ কে এম নাজমুল আলম, , কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ||
কুষ্টিয়া - ২ (মিরপুর) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮:৩০ টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোটগ্রহণ চলাকালে শাহিন মালিথা নির্ধারিত ব্যালট বাক্সে ব্যালট পেপার না ফেলে তার পরিবর্তে একটি সাদা কাগজ বাক্সে ফেলে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে তিনি দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।আরও পড়ুন, লামায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী- পরিদর্শনে জোন কমান্ডারনির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত