প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান : হাসনাত
সংবাদ দিগন্ত ||
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না। ভোটগ্রহণ সম্পন্ন হলে সবাই কেন্দ্রে অবস্থান করুন। বিশেষ করে যারা এজেন্ট এবং আমাদের নেতাকর্মী রয়েছেন, সবাই নিজ নিজ কেন্দ্রে অবস্থান করুন। ভোট গণনা শেষ হলে ফলাফলের কাগজ হাতে নিয়ে কেন্দ্র ছাড়বেন।আরো পড়ুন , সুষ্ঠু ভোটে ধানের শীষ জয়ের প্রত্যাশা : খন্দকার মোশাররফবৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, বিকাল সাড়ে চারটায় মানুষের ভোটাধিকার প্রয়োগ শেষ হলে আপনারা পোলিং এজেন্টরা অবশ্যই কেন্দ্রে অবস্থান করবেন। ফলাফল ছাড়া আপনারা কেউ কেন্দ্র ছাড়বেন না। এটা অবশ্যই নিশ্চিত করবেন। সবাই এ বিষয়টি খেয়াল রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত