প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের কাছে ১১ লাখ ৫০ হাজার পোস্টাল ব্যালট পৌঁছেছে
সংবাদ দিগন্ত ||
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালট সংগ্রহ ও প্রেরণ কার্যক্রমে গতি এসেছে।বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে মোট ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ভোট জমা দিয়েছেন।এ পর্যন্ত বিদেশ থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। আরো পড়ুন , জীবনের প্রথম ভোট দিলাম শান্তিপূর্ণ ভোট হচ্ছে : র্যাব মহাপরিচালকএর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।অন্যদিকে দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট ভোটাররা সংগ্রহ করেছেন এবং ৬ লাখ ৬৭ হাজার ৩৭৬ জন ভোটদান সম্পন্ন করেছেন। ইতিমধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ভোট পোস্ট অফিসে জমা পড়েছে।দেশের অভ্যন্তর থেকে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি পোস্টাল ব্যালট।নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব ব্যালট সংগ্রহ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত