প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
কিছুটা প্রশাসনিক হস্তক্ষেপের সম্মুখীন হচ্ছে কর্মীরা : রুমিন ফারহানা
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় ভোট দেন তিনি।রুমিন ফারহানা কেন্দ্রে পৌঁছালে হাঁস হাঁস বলে শ্লোগান দিতে থাকে তার সমর্থকেরা। শাহবাজপুরে নিজ বাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কেন্দ্রে যাওয়ার পথেও ভোটারেরা বিশেষ করে নারী ভোটারেরা নিজের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানান তাকে।ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা।আরো পড়ুন , আমাদের নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে: তাসনিম জারাভোট দেওয়া শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, পুলিশ-সেনবাহিনী-ডিসিসহ সবাইকে ৮টি কেন্দ্রের তালিকা পাঠিয়েছি। আমার নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। দুইজন কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে খেঁজুর গাছে সিল মারার পরিকল্পনা ছিল, সেজন্য তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।তিনি আরও ‘নোয়াগাঁও ইউনিয়নে তার দুজন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়। আশুগঞ্জে আটটি কেন্দ্র অত্যন্ত ঝুকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।’পরে তিনি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত