প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আটক
সংবাদ দিগন্ত ||
গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিসান মোল্লা (২৪) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক জিসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোরাশী গ্রামের খালেদ মোল্লার ছেলে। আরো পড়ুন , বগুড়ায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, কেন্দ্রে নারী ভোটারের ভিড়এদিকে বুধবার রাতে গোপালগঞ্জে সদরের বিভিন্ন ভোট কেন্দ্রে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সদর উপজেলার ঘোষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী পঞ্চ পল্লী এনকে উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোর পাশে এসব ককটেল বিস্ফোরণ করে দুষ্কৃতিকারীরা।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টির জন্য এসব ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এতে কোন ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত