প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের স্বাধীনতা যথাযথভাবে ব্যবহার করুন : তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান ভোটারদের উদ্দেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে তারেক রহমান বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ভোটারদের উদ্দেশে লিখেছেন, ‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’আরো পড়ুন , তারেক রহমানের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ভিড়তিনি আরও বলেন, ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব অর্পণ করেন। ‘কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ’—উল্লেখ করেন তিনি।ধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থীরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত