প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহের কেন্দ্রে কেন্দ্র চলছে শান্তিপূর্ণ ভোট
সংবাদ দিগন্ত ||
ঝিনাইদহে শান্তিপূর্ণভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশের ন্যায় জেলার ৪টি সংসদীয় আসনের ৫’শ ৮৮টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এবারের নির্বাচনে জেলার ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন ভোটার ৫৮৮টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী।আরো পড়ুন , গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নীরবতা, নেই ভোটার নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র্যাবের ৪৮ জন ও বিজিবির ২২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত