প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গায় দুই আসনে ব্যালটের লড়াই শুরু
সংবাদ দিগন্ত ||
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গার পৌর এলাকার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় ও মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি অনেকটা কম ছিলো। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।চুয়াডাঙ্গা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দুটি আসনেই বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে প্রার্থী ভোটযুদ্ধে আছেন। এতে দুটি আসনে তিনজন করে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।আরো পড়ুন , ভাড়া বাসায় মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান (বিএনপি), মো. মাসুদ পারভেজ (জামায়াত) ও মো. জহুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান (বিএনপি), মো. রুহুল আমিন (জামায়াত) ও মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বীতা করছেন।চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে এবার মোট ভোটার রয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এরমধ্যে দুই লাখ ৫৪ হাজার ৩০২ জন পুরুষ, দুই লাখ ৫৭ হাজার ৩৪৭ জন মহিলা ও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি।অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এরমধ্যে দুই লাখ ৪৬ হাজার ৭১৭ জন পুরুষ, দুই লাখ ৪৫ হাজার ৭৩৬ জন মহিলা ও ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৪টি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত