প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
রায়পুরের হায়দরগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আট দোকান
ইয়াছিন আরাফাত আবির, , রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ||
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাছ বাজার গলিতে অবস্থিত বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশের অংশে থাকা আট ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ৩ টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে মাতাব্বর এন্টারপ্রাইজ, তারেক রেক্সিনসহ আরও কয়েকটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় দোকানগুলোর মালামাল ও অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। হঠাৎ এ ঘটনায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন বলে দাবি করেন।আরও পড়ুন, রাত পোহালেই নির্বাচনঃ সকল প্রস্তুতি সম্পন্নঅগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত