প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকা সহ এক জামায়াতের কর্মী আটক
নুরে আলম জিকু ||
শরীয়তপুরে ৭ লাখ ২০ হাজার টাকা সহ গোলাম মোস্তফা নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার বিকেলে সারে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল কাইউম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা ১নং ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করার সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু কাগজপত্র সহ চারজনকে আটক করা হয়। আরও পড়ুন, ঠাকুরগাঁও–৩: ভোটারদের মাঝে টাকা বিতরণে দুই নেতাকে জরিমানাপরে আটককৃত চারজনের মধ্যে মোঃ গোলাম মোস্তফা কে ২ বছরের কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত