প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
বিমানবন্দরে আটক জামায়াত নেতা শঙ্কামুক্ত নন : চিকিৎসক
ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার চিকিৎসক। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম আজাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক মোহাম্মদ আলী।তিনি বলেন, চিকিৎসকরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন, সেগুলোর রেজাল্ট এখনো হাতে আসেনি। তবে তার চিকিৎসা চলছে। চিকিৎসক মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, জামায়াতের আমির বেলাল উদ্দিন হার্ট অ্যাটাক করেছেন। তার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্ট বিট ওঠা-নামা করছে। তাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তার ইসিজি করা হয়েছে, সেখানে সমস্যা আছে।আরও পড়ুন, নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে তার সমস্যা কোন পর্যায়ে।’ তিনি আশঙ্কামুক্ত নন বলেন জানান এই চিকিৎসক। এর আগে আজ বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন অর্ধলক্ষাধিক টাকাসহ আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত