প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজ সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ
সংবাদ দিগন্ত ||
ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবারও (১২ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে সব ধরনের বাণিজ্য বিতান এবং শপিং মল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।আরো পড়ুন , দুমকিতে ভোটকেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা, পরিস্থিতি স্বাভাবিকসমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হয়। তবে গত শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।ব্যবসায়ী মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত