প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা ভবনে আগুন
ডেস্ক ||
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার একটু পরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজান ইসলাম বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা একটি আবাসিক ভবনের ৪ তলায় আগুন লেগেছে- রাতে ১১টা ১২ মিনিটে এমন সংবাদ আসে আমাদের কাছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও পড়ুন, ধর্মের নামে রাজনীতি বন্ধ হওয়া দরকার : টুকুপ্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের সংবাদও আসেনি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত