প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
মুকসুদপুরে দাঁড়িপাল্লার গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল জামায়াতের গণমিছিল, স্পষ্ট বিজয়ের বার্তা
রাসেল শেখ, , মুকসুদপুর প্রতিনিধি: ||
গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ - ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামীদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা জনসমুদ্রে রূপ নিয়েছে। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত জনসভা ও গণমিছিল এলাকাজুড়ে ছড়িয়ে দেয় বিজয়ের প্রত্যয় ও পরিবর্তনের স্পষ্ট বার্তা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামায় পুরো মুকসুদপুর পৌর এলাকা পরিণত হয় উৎসবমুখর রাজনৈতিক ময়দানে।গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খানের সঞ্চালনায়, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুল হামীদ। তিনি বলেন, এ এলাকার মানুষ আর অন্যায়, দুর্নীতি ও দুঃশাসন চায় না। তারা ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিতে প্রস্তুত। দাঁড়িপাল্লা প্রতীক হবে জনগণের বিজয়ের প্রতীক।”সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন, মুকসুদপুরের এই জনজোয়ার প্রমাণ করে দিয়েছে—জনগণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইনশাআল্লাহ, গোপালগঞ্জ- ১ আসনে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।” এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, মুকসুদপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন সরদার, উপজেলা নায়েবে আমীর ক্বারী আব্দুল আজিজসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আরও পড়ুন, রায়পুরে বিএনপি - জামায়াতের সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনে যৌথ সংবাদ সম্মেলনজনসভা শেষে মুকসুদপুর কলেজ মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বের করা হয় একটি বিশাল গণমিছিল। গণমিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলে অংশ নেওয়া মানুষের উচ্ছ্বাস ও শৃঙ্খলা স্পষ্ট করে দেয়—এটি শুধু প্রচারণা নয়, এটি বিজয়ের অগ্রযাত্রা। গণমিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা বলেন, তারা সৎ, আল্লাহভীরু ও জনবান্ধব নেতৃত্ব চান। তাদের মতে, দাঁড়িপাল্লা প্রতীকই এখন গোপালগঞ্জ- ১ আসনের মানুষের আশা ও আস্থার প্রতীক।রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, মুকসুদপুরে জামায়াতে ইসলামীর এই শক্তিশালী উপস্থিতি ও সাংগঠনিক ঐক্য নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। জনসমর্থনের যে চিত্র উঠে এসেছে, তাতে গোপালগঞ্জ- ১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় ক্রমেই অনিবার্য হয়ে উঠছে। সব মিলিয়ে, মুকসুদপুরের এই জনসভা ও গণমিছিল প্রমাণ করেছে—দাঁড়িপাল্লা প্রতীক এখন আর শুধু একটি নির্বাচনী প্রতীক নয়; এটি জনগণের পরিবর্তন, ঐক্য ও বিজয়ের প্রতীক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত