প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
মুশফিকুর রহমান মিলটন, , পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা- ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন খোলামেলা প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।আরও পড়ুন, বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ লালমনিরহাট জেলার শাহজামাল গ্রেফতারসভায় উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সাধারণ সম্পাদক অধ্যক্ষ একরামুল হক, সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জেলা সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির জুবায়ের হোসেন, পৌর যুব বিভাগের সেক্রেটারি তাহেরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সেক্রেটারি ইউছুব আল কারজাভী , সাবেক পৌর জামায়াত সেক্রেটারি তাজুল ইসলাম মিলন,গাইবান্ধা-৩ আসনের মিডিয়া বিভাগ সভাপতি মোঃ আব্দুল মতিন সহ স্থানীয় নেতাকর্মীরা।মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, ভোটারদের প্রত্যাশা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। এ সময় প্রার্থী নজরুল ইসলাম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত