প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
সাংগঠনিক লঙ্ঘনের অভিযোগে ভবানীগঞ্জের ছাত্রদল নেতা বহিষ্কার
ডেস্ক ||
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর বাগমারার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত নেতা ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান (মিলন)। তার সাংগঠনিক নাম মিলন পারভেজ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, সোমবার রাতে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে জামায়াতের প্রার্থীর নির্বাচনি জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’ এর তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়। এ বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, অন্য কেউ তার ফেসবুক আইডির নাম ব্যবহার করে ওই পোস্টটি দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত