প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
পটুয়াখালীতে ভোটের প্রস্তুতিতে ধুয়ে-মুছে সাজানো হচ্ছে কেন্দ্র
ডেস্ক ||
আগামী ১২ ফেব্রুয়ারি সাগর পাড়ের জনপদ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনের ১১১টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। এসব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন ভোটার। তাই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বাচ্ছন্দ্যে আগমন ও ভোটগ্রহণের উপযোগী করতে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে কক্ষগুলো। সার্বিক পরিস্থিতি পরিদর্শন করছেন সহকারী রির্টানিং অফিসার। নির্বাচন কমিশন থেকে আসা ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের আনুসঙ্গিক সরঞ্জামও প্রস্তুত রাখা হচ্ছে। মোটকথা ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, নির্বাচন ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের টহল টিম।আরও পড়ুন, নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির সমর্থন জানালো রুমিন ফারহানাকেতথ্যমতে, এ আসনে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। এর মধ্যে গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রতীক প্রার্থী মো. রবিউল হাসান সংবাদ সম্মেলের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত