প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্বের সম্ভাবনা : ইসি সচিব
সংবাদ দিগন্ত ||
পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। , পোস্টাল ব্যালটের কারণে এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি ভোটকেন্দ্র করা হয়েছে। যা অতীতে ছিল না। ব্যালট পেপারের কাঠামোগত কারণে দ্বিতীয়বার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপার থাকে। এক্ষেত্রে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের ফলাফল আসার থেকে একটু বেশি সময় লাগবে। যদিও আমরা এটি সামাল দেওয়ার চেষ্টা করছি। তবে কোনো অবস্থাতেই দীর্ঘায়িত হবে না।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট গণনাসহ প্রত্যেকটা ক্ষেত্র থেকে ধাপে ধাপে আমরা প্রকাশ করবো। এরইমধ্যে সবকিছু প্রস্তুত করেছি আমরা। আরো পড়ুন , প্রধান উপদেষ্টা ও কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠকসঠিক তথ্যটুকুই পৌঁছাতে চাই যে, নির্বাচনে কে জয়ী হবেন বা পরাজিত হলেন, কে কত ভোট পেলেন তা আমরা জানিয়ে দেবো। সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের নির্বাচন সম্পাদন করবো ইনশাল্লাহ। তিনি বলেন, আর ৪৩ ঘণ্টা পরই আমাদের ভোট। ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দেবো। একটা হচ্ছে আগামী পাঁচ বছরের জন্যে সরকার নির্ধারণ, আরেকটা আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা আরেকটার সম্পূরক। এই দুটো ভোটকে একসঙ্গে পরিচালনা করা প্রচণ্ড রকমের চ্যালেঞ্জ। তবে আমরা করতে পেরেছি। প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হওয়া একটি আসন ছাড়া ২৯৯ আসনে এরইমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনী সব উপকরণ চলে গেছে। অর্থাৎ ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত