প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রস্তুতি নিয়ে খাগড়াছড়িতে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
সংবাদ দিগন্ত ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতি জোরদারে খাগড়াছড়িতে এক মতবিনিময় সভা করেছে।মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান।সভায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।আরো পড়ুন , কুমিল্লায় পুকুরে লুকানো অস্ত্র উদ্ধার র্যাবের অভিযানে জেলার পাঁচটি উপজেলার প্লাটুন সরাসরি অংশ নেয় এবং বাকি উপজেলাগুলো ভার্চুয়ালি যুক্ত হয়। এছাড়া রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও কর্মকর্তা ও সদস্যরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, ৫ বিএন-এর পরিচালক মো. আমমার হোসেন, ৩১ বিএন-এর পরিচালক মুনমুন সুলতানা এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম। সভার সার্বিক সহযোগিতা করেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত