প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
ত্রিশালে বেসরকারি বসায়ীকে কুপিয়ে হত্যা ১৫ লাখ টাকা লুট
সংবাদ দিগন্ত ||
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সনাতন ধর্মের এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।নিহত ব্যবসায়ীর নাম সুশেন চন্দ্র সরকার। তিনি হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।আরো পড়ুন , বিএনপি ও জামায়াতের মধ্যে রাতের সংঘর্ষ, আহত ৪ জনপরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নিহতের মাথায় কোপ দিয়ে তাকে হত্যা করেছে এবং পরবর্তীতে গোডাউনে থাকা নগদ টাকা লুট করেছে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত